রসায়ন ও সার মন্ত্রী, জে.পি. নাড্ডা বলেছেন, কৃষকদের জীবনযাত্রা আরও সহজ এবং সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে সরকার যাবতীয় নীতি তৈরি করে। নতুন দিল্লিতে গতকাল চিন্তন শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, রেকর্ড পরিমাণ সার উৎপাদন এবং রপ্তানির লক্ষ্যে কৃষক বান্ধব নীতি তৈরি করছে সরকার।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনে সহায়ক হবে চিন্তন শিবির।