মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর ১৪ তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি পাঁচ মন্ত্রীর দপ্তর বন্টন করবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অব অনার দেওয়া হবে।
প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণার ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।
এদিকে, নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য তিনদিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতীম। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়।