May 9, 2026 10:14 AM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ ৯ই থেকে ১১ই মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমস্ত ধরণের সামরিক অভিযান বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে হওয়া এই চুক্তিতে আরও জানানো হয়েছে যে, দুই পক্ষই এক হাজার করে যুদ্ধবন্দী বিনিময় করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই সবথেকে বড় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে বর্তমানে উচ্চপর্যায়ের আলোচনা চলছে বলেও প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, ৯ই মে রাশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জয়কে স্মরণ করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।