December 19, 2025 12:37 PM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেদেশের নিরাপত্তা বাণিজ্য এবং প্রযুক্তিগত ক্ষমতা সম্প্রসারণে বহির্বিশ্বে আধিপত্য স্থাপনের জন্য একটি আদেশে সাক্ষর করেছেন

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেদেশের নিরাপত্তা বাণিজ্য এবং প্রযুক্তিগত ক্ষমতা সম্প্রসারণে বহির্বিশ্বে আধিপত্য স্থাপনের জন্য একটি আদেশে সাক্ষর করেছেন।মহাকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি সুনিশ্চিত করা শীর্ষক একটি আদেশে সেদেশের প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়ন, নেতৃত্ব এবং সামগ্রিক নিয়ন্ত্রণে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নীতিতে  আরও বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষের ফিরে আসাকে সর্বাধিক অগ্রাধিকার দেবে। এছাড়াও ২০৩০ সালের মধ্যে চাঁদে স্থায়ী কেন্দ্র এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গড়ে তোলার জন্য একটি বাণিজ্যিক পথও তৈরি করার ব্যাপারে দেশ উদ্যোগী হবে বলে তিনি জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।