মার্কিন যুক্তরাষ্ট্রে, একটি ঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে জরুরি অবস্থার ঘোষণা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যার প্রবল আশঙ্কা রয়েছে। উত্তর-পশ্চিম ক্যালিফোর্নিয়ায় গাছ উপড়ে যাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। ঝড় মোকাবিলায় সহায়তার জন্য প্রশাসন ২৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করেছে।
Site Admin | December 25, 2025 9:23 AM
মার্কিন যুক্তরাষ্ট্রে, একটি ঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে জরুরি অবস্থার ঘোষণা করেছেন।