মার্কিন যুক্তরাষ্ট্রের এএসটি স্পেস মোবাইল ব্লু বার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহ আগামীকাল ইসরো স্থানীয় সময় সকাল ৮ টা বেজে ৫৪ মিনিটে এলভিএমথ্রি – এম সিক্স রকেটের সাহায্যে উত্ক্ষেপণ করবে। এলভিএমথ্রি হল ষষ্ঠ উত্ক্ষেপণ যা বাণিজ্যিক ব্যবহারের জন্য উপগ্রহকে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রেরণ করবে।
উল্লেখ্য, ব্লু বার্ড টু হল বৃহত্তম বাণিজ্যিক যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ, এটি এলভিএমথ্রি-র সাহায্যে উত্ক্ষেপণ করা হচ্ছে। এই উপগ্রহ এএসটি স্পেস মোবাইলের পরবর্তী প্রজন্ম ব্যবস্থা যা সরাসরি সেলুলার ব্রড ব্যান্ড সংযোগ তৈরির অংশ বিশেষ। তিন পর্যায়ের উত্ক্ষেপক যান – এলভিএমথ্রিকে ইসরো নির্মাণ করেছে এবং অতীতে এই রকেট চন্দ্রযান দুই এবং চন্দ্রযান তিন-কে মহাকাশে পাঠিয়েছিল।