মার্কিন মহাকাশ সংস্থা নাসার সঙ্গে, মঙ্গল গ্রহে অনুসন্ধানকারী ম্যাভেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দু সপ্তাহ ধরে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ২০১৪ সাল থেকে মার্শিয়ানের পরীক্ষা চালানো অর্বিটার নিয়মিত তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছে। তবে সামান্য কিছু প্রাপ্ত সঙ্কেতের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে যে সেটি সঠিক কক্ষপথ থেকে বিচ্যূত হয়েছে।
উল্লেখ্য, মার্স ওডিসি এবং মার্স রেকনিসান্স সহ একাধিক মিশনের সাহায্যে নাসা মঙ্গল গ্রহে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা চালাচ্ছে।