মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য সুপরিচিত এই বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানির দামের প্রেক্ষিতে তারা আর আর্থিক ব্যয়ভার বহনে সক্ষম নয়। সমস্ত উড়ান পরিষেবার পাশাপাশি উপভোক্তা পরিষেবাও তারা বন্ধ করে দিয়েছে। সেইসঙ্গে তারা ঘোষণা করেছে, সমস্ত যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। যাত্রীদেরকে অন্য উড়ান পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
স্পিরিট এয়ারলাইন্স হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। হাজার হাজার যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন।