May 12, 2026 9:24 AM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনে তাঁর আসন্ন সফরে আলোচনায় তাইওয়ান ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে তিনি আশা করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনে তাঁর আসন্ন সফরে আলোচনায় তাইওয়ান ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে তিনি আশা করছেন। একইসঙ্গে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সঙ্গে সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাইওয়ানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা আর বৃদ্ধি পাবে না বলে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেছেন।

গতকাল হোয়াইট হাউসে মাতৃস্বাস্থ্যসেবা বিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প অতীতের মার্কিণ প্রশাসনের সমালোচনা করে বলেন যে বর্তমানে তাঁর প্রশাসনের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত চমৎকার পর্যায়ে রয়েছে। ট্রাম্প বারবার প্রেসিডেন্ট শি-এর প্রশংসা করেন।

তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের চালানের ওপর চীন ব্যাপকভাবে নির্ভরশীল এবং তাঁর মতে, বেইজিং এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে চায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।