May 2, 2026 11:22 AM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরী সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরী হয়েছে।

উল্লেখ্য, ইরান গতকাল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে সংশোধিত শান্তি প্রস্তাব জমা দেয়। ট্রাম্প বলেছেন, নতুন শান্তি প্রস্তাবে ইরান এমন কিছু শর্ত আরোপ করেছে, যা মেনে নেওয়া, ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। ইরানের সরকারি সংবাদসংস্থাগুলি জানিয়েছে, সেদেশের নেতৃত্ব পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে।  

   অন্যদিকে লেবাননে ইজরায়েলী হামলায় দুই শিশু সহ ৩০ জন মারা গেছে বলে খবর। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ লেবাননের টায়ার শহরের অসামরিক পরিকাঠামোতে ইজরায়েল হামলা চালিয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।    

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।