January 4, 2026 7:33 AM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ফ্লোরিডার মার এল লাগো বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অসাধারণ নৈপুণ্যের সাথে সেনা বাহিনী ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস থেকে সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেফতার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ফ্লোরিডার মার এল লাগো বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অসাধারণ নৈপুণ্যের সাথে সেনা বাহিনী ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস থেকে সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেফতার করেছে। তিনি জানান, সেনা পরিবৃত বাসভবন থেকে মাদুরোকে অত্যন্ত তৎপরতার সঙ্গে আটক করা হয়। তিনি আরও জানান, যতদিন না ভেনেজুয়েলায় নিরাপদ পরিবেশ এবং আইনের শাসন ফিরে আসছে, ততদিন পর্যন্ত আমেরিকাই সেদেশের প্রশাসন চালাবে।

ট্রাম্প, গতকালের এই সেনা অপারেশনকে সাম্প্রতিকালে ইরান আক্রমণের সঙ্গে তুলনা করে বলেন, ভেনেজুয়েলার সেনাবাহিনীর কার্যকরিতাকে সম্পূর্ণ নিষ্ক্রয় করে ইউ এস ম্যারিন হানা দেয়। রাজধানী ক্যারাকাসকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট মাদুরো বর্তমানে নিউইয়র্কের সার্দান ডিস্ট্রিক্টের কোন একটি জায়গায় রয়েছেন। এবার তাকে ড্রাগ চোরাচালান সংক্রান্ত অপরাধ ও  সন্ত্রাসে মদত দেওয়ার ব্যাপারে বিচারের সম্মুখীন হতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, এই হানাদারির ঘটনায় কোন মার্কিন সেনা আহত বা নিহত হননি। তাঁর মতে, প্রেসিডেন্ট মাদুরো একজন বে-আইনী স্বৈরাচারী শাসক। তিনি বরাবরই সমুদ্র পথে ড্রাগ চোরাচালানকে মদত দিয়ে এসেছেন। এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলার তৈল খনিগুলিতে বিনিয়োগের ব্যবস্হা করবে বলে ট্রাম্প মন্তব্য করেন।

নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীর গ্রেফতারির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল এবং কিউবা। তাদের মতে মার্কিন হানাদারি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে আঘাত করেছে।

রুশ বিদেশমন্ত্রক জানায় অনভিপ্রেত এই ঘটনার আইন সম্মত নিষ্পত্তি প্রয়োজন। দ্রুত এই নিয়ে আলোচনা শুরু হোক।

চীনও মার্কিন বিমান হানার প্রতিবাদ করে বলেছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী।

     কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ ক্যানালও এই হানাদারির তীব্র নিন্দা করে জানান,আন্তর্জাতিক মহলের এই নিয়ে অবিলম্বে সরব হওয়া উচিত। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা, মাদুরোর গ্রেফতারির ঘটনাকে ল্যাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনভিপ্রেত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে।

     এদিকে, ইউরোপীয় ইউনিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন জানান, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী এই বিবদের মীমাংসা প্রয়োজন।

 ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, তাঁর দেশ এই ধরনের ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত নয়। তাঁরা এবিষয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা শুরু করবে।

ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে জরুরী অবস্হা ঘোষণা করেছে। তারা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণও দাবি করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেস এই হামলা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক ডাকার দাবি জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।