December 17, 2025 1:08 PM

printer

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহা নির্দেশক অনুরাগ গর্গ ,রাজ্য মাদক বিরোধী টাস্ক ফোর্স এর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং তথ্য আদান-প্রদানের ওপর জোর দিয়েছেন।

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহা নির্দেশক অনুরাগ গর্গ ,রাজ্য মাদক বিরোধী টাস্ক ফোর্স এর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং তথ্য আদান-প্রদানের ওপর জোর দিয়েছেন। মাদক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে মিডিয়া ইনফ্লুয়েন্সারদের চিহ্নিত করার কথাও বলেছেন তিনি।
জাতীয় মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আঞ্চলিক নির্দেশকদের তৃতীয় সম্মেলনে আঞ্চলিক অধিকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী গর্গ বলেন,মাদক পাচার নেটওয়ার্কগুলি ধ্বংস করাই ব্যুরোর অগ্রাধিকার।জেলের ভেতর মাদকের বিক্রি এবং মাদক পাচারে হাওয়ালার অর্থ যোগানের বিষয়টি চিহ্নিত করার ওপরও জোর দেন তিনি।এই সম্মেলনে মাদক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আঞ্চলিক ভাবে পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখার উপর জোর দেওয়া হয়েছে। গতকাল নতুন দিল্লিতে এই সম্মেলনের সমাপ্তি হয়েছে।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।