May 6, 2026 5:12 PM

printer

মধ্য আফ্রিকার দেশ চাদে-র এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গি সংগঠনের হামলায় ২৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

মধ্য আফ্রিকার দেশ চাদে-র এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গি সংগঠনের হামলায় ২৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বহু সৈন্য আহত। তবে শেষ পর্যন্ত আক্রমণটি প্রতিহত করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে চাদ, নাইজার, নাইজেরিয়া এবং ক্যামেরুনের মিলনস্থলে অবস্থিত চাদ হ্রদের (Lake Chad) তীরের এই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। রাষ্ট্রসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, এই জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে বোকো হারামের হামলায় চাদের প্রায় ৪০ জন সেনা নিহত হয়েছিলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।