May 1, 2026 6:08 PM

printer

মধ্যপ্রদেশের জবলপুরে পর্যটকদের নিয়ে  একটি নৌকা  উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয় হয়েছে।

মধ্যপ্রদেশের জবলপুরে পর্যটকদের নিয়ে  একটি নৌকা  উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয় হয়েছে। খামারিয়া দ্বীপের কাছে গতকাল সন্ধ্যায় বার্গী নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে । প্রবল ঝড় আর উত্তাল ঢেউয়ের মুখে  নৌকাটি উল্টে যায়।

এ পর্যন্ত ২৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চার  পর্যটক এখনো নিখোঁজ। SDRF, পুলিশ এবং হোম গার্ড যৌথভাবে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন । সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দুর্ঘটনায় মৃতদের নিকট আত্মীয় পিছু জাতীয় ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা করে বিশেষ অর্থ সাহায্যের  কথা ঘোষণা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।