ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা রুখতে এবং গণনার দিন শান্তি বজায় রাখতে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী।
মালদা জেলার পুরাতন মালদা কোর্ট স্টেশন, সদরঘাট, সাহাপুর ছাতিয়ান মোড় সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আজ রুটমার্চ করেন। সাধারণ মানুষের মনে আস্থা বাড়াতে তৎপর রয়েছেন তাঁরা।