May 1, 2026 8:58 PM

printer

ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ থেকে একাধিক জেলায় পরিদর্শন শুরু করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ থেকে একাধিক জেলায় পরিদর্শন শুরু করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, গণনাকেন্দ্রগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রং রুম সংলগ্ন নজরদারি এবং গণনার দিন প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।

আজ বিকেলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে গণনাকেন্দ্রের স্ট্রং রুম পরিদর্শন কোরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তিনি।

সেখান থেকেই শ্রী আগারওয়াল বিষ্ণুপুরে কে জি ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রংরুম ঘুরে দেখেন।

এর আগে  সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে প্রথমে পুরুলিয়ার রঘুনাথপুরে পৌঁছে গণনাকেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। এরপর পুরুলিয়া শহরের গণনাকেন্দ্র ঘুরে প্রয়োজনীয় নির্দেশ দেন।

 পরে শ্রী আগারওয়াল ঝাড়গ্রামে রানী ইন্দিরাদেবী গভর্নমেন্ট গার্লস কলেজে গণনাকেন্দ্র ঘুরে দেখেন।

উল্লেখ্য, গতসন্ধ্যায় কাউন্টিং সেন্টারের অদূরে আগুন লাগলে চাঞ্চল্য ছড়ায়। দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয় বলে খবর। এর প্রেক্ষিতে শ্রী আগারওয়াল অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।