December 23, 2025 11:15 AM

printer

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় প্রায় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে, যারা ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম বা সম্পর্কিত কারো নাম দেখাতে পারেন নি।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় প্রায় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে, যারা ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম বা সম্পর্কিত কারো নাম দেখাতে পারেন নি।

এর মধ্যে ১০ লক্ষ আনম্যাপড ভোটারকে গতকাল শুনানির নোটিশ পাঠানো শুরু  হয়েছে।

আজ থেকেই  আরো প্রায় ২২ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য এনিউমারেশন পর্বে রাজ্যে ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জন আনম্যাপড ভোটারের খোঁজ মিলেছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে প্রথম দফায় এদেরই শুনানি চলবে। জেলাশাসক, মহকুমাশাসক, বিভিন্ন সরকারি দফতর, স্কুল, কলেজেও শুনানি হবে। তবে মাধ্যমিক পরীক্ষায় বাধা সৃষ্টি করে কোনো শুনানি হবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন।

এদিকে লজিক্যাল ডিস্ক্রিপেনসিস বা যুক্তিসঙ্গত অসঙ্গতি রয়েছে যাদের, তাঁদের শুনানি হবে পরের ধাপে। এই নিয়ে কমিশনের গাইড লাইন চাওয়া হয়েছে। প্রত্যেক শুনানি হবে মাইক্রো অবজারভারের নজরদারিতে।

      উল্লেখ্য, আগামী ২৪শে ডিসেম্বর নজরুল মঞ্চে দুদফায় ৪ হাজার মাইক্রো অবজারভারের প্রশিক্ষন হবে। এরা সকলেই এরাজ্যের আধিকারিক বলে কমিশন স্পষ্ট জানিয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।