November 20, 2025 10:35 AM

printer

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী SIR-এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী SIR-এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিনিধি দলের সদস্যরা গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে রাত্রিবাস করেন। তার আগে তারা সেখানে জেলা প্রশাসন, জেলার ই আর ও এবং এ ই আর ও-দের সঙ্গে প্রায় ৪ ঘন্টা বৈঠক করেন। বৈঠক শেষে মুর্শিদাবাদের বিজেপি নেতৃত্ব প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। তাদের অভিযোগ ঐ জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন চর এলাকা ও গ্রাম গুলিতে দু লক্ষের বেশী বাংলাদেশী নাগরিক ভারতীয় পরিচয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ এবং নাম চিহ্নিত করা  ভোটার তালিকা, সিনিয়র উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালের হাতে তুলে দেন তারা।

এর আগে নদীয়ার কৃষ্ণনগরেও এসআইআর-এর অগ্রগতি খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধি দল। পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিকদের বলেন, জেলার SIR-এর কাজ ভাল হয়েছে। সমস্ত ফর্ম বিলি করা হয়েছে।

এদিকে, আগামী বিধানসভা নির্বাচনের জন্য EVM এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা হবে আগামীকাল নিউ টাউনের তালকুটির কনভেনশন সেন্টারে। ওই কর্মশালায় এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলটি উপস্থিত থাকবেন।

এছাড়াও নির্বাচন কমিশনের সেক্রেটারি Madhusudan Gupta, Electronics Corporation of India Limited (ECIL) এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার P.C. Mondal কর্মসূচীতে যোগ দিতে আজ রাতে কলকাতায় আসছেন। ওই বৈঠকে রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের জানা গেছে।

কর্মসূচী শেষে আগামীকাল প্রতিনিধি দলটির দিল্লী ফিরে যাওয়ার কথা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।