January 3, 2026 11:40 AM

printer

ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো বা অস্তিত্বহীন ভোটারের নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া রাজ্যের পাঁচ কর্মী- আধিকারিকদের বিরুদ্ধে এবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের FIR করার নির্দেশ দিল নির্বাচন কমিশন

ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো বা অস্তিত্বহীন ভোটারের নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া রাজ্যের পাঁচ কর্মী- আধিকারিকদের বিরুদ্ধে এবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের FIR করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ERO দেবত্তম দত্ত চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং  ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে  ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এস আই আরের এনুমারেশন পর্বে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে ওই সব আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। কিন্তু সাসপেন্ড করা হলেও ওইসব আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে কোনও এফ আই আর দায়ের করা হয়নি। তাই এবার স্বতপ্রণোদিতভাবে ওই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সরাসরি জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।