ভোটার কার্ড তৈরি হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই যাতে তা সংশ্লিষ্ট ভোটারের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, এতদিন পর্যন্ত ভোটার কার্ড তৈরি হওয়ার পর তা প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসত। সেখান থেকে যেত জেলা স্তরে। তারপরে স্থানীয় পোস্ট অফিস মারফত ভোটারের ঠিকানায় পাঠানো হত। এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় যেমন সময় লাগত অনেক বেশি, তেমনই বিতরণের ক্ষেত্রেও সমস্যা দেখা যেত। বহু ক্ষেত্রে কার্ড ভুল ঠিকানায় পৌঁছনো বা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ডাক ও তার বিভাগের আধিকারিকরা এবং সরস্বতী প্রেসের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়ী হয়েছে সরস্বতী প্রেসে ভোটার কার্ড ছাপানোর পর, সেখান থেকে কলকাতার জি পি ও মারফত সরাসরি সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় পাঠানো হবে। এর ফলে ভোটার কার্ড প্রস্তুত হওয়ার ১৫ দিনের মধ্যে তা আবেদনকারী হাতে পাবেন বলে কমিশন আশাবাদী।
Site Admin | July 30, 2025 9:43 PM
ভোটার কার্ড তৈরি হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই যাতে তা সংশ্লিষ্ট ভোটারের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন।