ভেজাল স্যালাইন কান্ডে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ হয়ে পড়া নাসরিন খাতুন নামে এক মহিলার মৃত্যু হল কলকাতা SSKM হাসপাতালে। গত ৮ ই জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়ার ফলে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ ছিল। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। নাসরিন সহ বাকি তিন প্রসূতিকে এস এস কে এমে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল এতদিন। হাসপাতাল সূত্রে খবর, নাসরিনের ডায়ালিসিস চলছিল। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওই ঘটনায় খারাপ স্যালাইন দেওয়ার অভিযোগে শোরগোল পড়েছিল রাজ্যজুড়ে। তখনই মামণি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। ওই স্যালাইন উৎপাদনকারী সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছিল।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, সার্ভিস ডক্টর্স ফোরাম। ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস বলেছেন, রাজ্য সরকার ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার রিপোর্ট নিজেদের ইচ্ছে মতো তৈরি করছে।
Site Admin | May 12, 2025 9:17 PM
ভেজাল স্যালাইন কান্ডে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ হয়ে পড়া নাসরিন খাতুন নামে এক মহিলার মৃত্যু হল কলকাতা SSKM হাসপাতালে।