July 31, 2024 10:29 AM

printer

ভারত শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০য় জিতে নিয়েছে।

ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি -২০ সিরিজ ৩-০ তে জিতে নিয়েছে। গতকাল পাল্লেকালিতে উত্তেজনাপূর্ণ তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত, সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তোলে। 

শুভমন গিল ৩৯, রিয়ান পরাগ ২৬ রান করেন। মহেশ থিকশানা তিনটি, ওয়ানিন্দু হাসারাঙ্গা দুটি উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয়। 

কুশল পেরেরা ৪৬, কুশল মেন্ডিস ৪৩ রান করেন। ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, রিঙ্কু সিং, অধিনায়ক সূর্যকুমার যাদব দুটি করে উইকেট নিয়েছেন। 

সুপার ওভারে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে ২ রান করে। অধিনায়ক সূর্যকুমার যাদব সুপার ওভারে ভারতের ইনিংসের প্রথম বলেই চার মেরে জয় ছিনিয়ে নেন। ওয়াশিংটন সুন্দর ম্যাচের সেরা ও সূর্যকুমার যাদব সিরিজের সেরা হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।