September 20, 2025 9:48 PM

printer

ভারত মহাসাগরের কার্লসবার্গ রিজে পলিমেটালিক সালফাইড অনুসন্ধানের লক্ষ্যে ভূবিজ্ঞান মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল সীবেড অথরিটি-আইএসএ -এর মধ্যে ১৫ বছরের  জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভূবিজ্ঞান মন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানিয়েছেন।

ভারত মহাসাগরের কার্লসবার্গ রিজে পলিমেটালিক সালফাইড অনুসন্ধানের লক্ষ্যে ভূবিজ্ঞান মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল সীবেড অথরিটি-আইএসএ -এর মধ্যে ১৫ বছরের  জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভূবিজ্ঞান মন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানিয়েছেন।  ভারত সফররত ISA-র সাধারণ সচিব লেটিসিয়া রিস-দি কারভালহোর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিমেটালিক সালফাইড অনুসন্ধানের উদ্দেশ্যে আইএসএ-এর সঙ্গে দুটি চুক্তিতে আবদ্ধ হল।  গভীর সমুদ্র সম্পদ অনুসন্ধানে ভারতের কার্যক্রম এই চুক্তির মাধ্যমে আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।  

      উল্লেখ্য, মূল্যবান ধাতু যেমন লোহা, তামা, জিংক, রূপো, সোনা এবং প্লাটিনাম নিয়ে পলিমেটালিক সালফাইড গঠিত। কেন্দ্রীয় মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর সমুদ্র মিশনের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের পথে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমুদ্রের তলদেশে খনিজ অনুসন্ধান, এক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন এবং ভারতের সমুদ্র অর্থনীতিকে আরও মজবুত করার ক্ষেত্রেও এর বিশেষ তাতপর্য রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।