November 7, 2025 11:24 PM

printer

ভারত বলেছে  পাকিস্তান গোপনে ও অবৈধ ভাবে যে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে সেটা তার ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ তারা বহু দশক ধরে চোরাচালান, রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন, গোপন অংশীদারিত্ব এবং আরও নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত।

ভারত বলেছে  পাকিস্তান গোপনে ও অবৈধ ভাবে যে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে সেটা তার ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ তারা বহু দশক ধরে চোরাচালান, রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন, গোপন অংশীদারিত্ব এবং আরও নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন ভারত পাকিস্তানের এই সমস্ত কান্ড কারখানা নিয়ে সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।  তিনি জানান পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের দিকে নতুন দিল্লি নজর রেখেছে।

অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলি  সম্পর্কে এক প্রশ্নের উত্তরে শ্রী জয়সওয়াল জানান, আবুধাবিতে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা তার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং তাকে সব ধরনের কূটনৈতিক সহায়তা প্রদান করা হচ্ছে।।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।