ভারত পুরুষদের একদিনের ও টি -২০ ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত ২৭ ম্যাচ খেলে ১১৮ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৩০ ম্যাচ খেলে ১১৩ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে, টি -২০ ক্রিকেটে ৫২ ম্যাচ খেলে ২৭৫ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ৩৪ ম্যাচে ২৬২ পয়েন্ট সংগ্রহ করেছে।
News On AIR | May 11, 2026 9:58 PM
ভারত পুরুষদের একদিনের ও টি -২০ ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে