October 24, 2025 1:02 PM

printer

ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর প্রতিষ্ঠা দিবস

ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ আইটিবিপির বীর জওয়ানদের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণাণ বলেন, হিমালয় সংলগ্ন অগ্রবর্তী ঘাঁটিতে দেশের প্রথম প্রতিরোধমূলক বাহিনী হিসাবে আইটিবিপির জওয়ানরা মোতায়েন থাকেন। আইটিবিপি গঠনের পর থেকেই ভারতের সীমান্ত ও নাগরিকদের রক্ষায় তারা অদম্য সাহস এবং দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন। অক্লান্ত নজরদারি, মানবিক সেবা এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করার পাশাপাশি অনুপ্রেরণা জুগিয়েছে তরুণ প্রজন্মকে।

স্বরাষ্ট্র মন্ত্রী দিনটি উপলক্ষে আইটিবিপি কর্মীদের শুভেচ্ছা জানান। হিমালয় সন্নিহিত দুর্গম স্থানে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দেশের নিরাপত্তায় কঠোর নজরদারি চালিয়ে যাওয়ার জন্য শ্রী শাহ, এই হিমবীরদের সাহসকে কুর্নিশ জানান। যেসব আইটিবিপি জওয়নারা দেশের রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।