December 6, 2025 9:05 PM

printer

ভারত কীভাবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে বা রক্ষা করবে তা একান্তই তার ব্যক্তিগত বিষয়, অন্য কোনো রাষ্ট্র তা নির্ধারন করে দিতে পারে না বলে বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন। 

ভারত কীভাবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে বা রক্ষা করবে তা একান্তই তার ব্যক্তিগত বিষয়, অন্য কোনো রাষ্ট্র তা নির্ধারন করে দিতে পারে না বলে বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন। তুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডঃ জয়শঙ্কর বলেন, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে ভারতের স্বাধীনতা আছে এবং তার কৌশলগত স্বায়ত্তশাসনের অধিকারও রয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি  ভ্লাদিমির পুতিনের ভারত সফর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এবং  প্রত্যাশিত মুক্ত বাণিজ্য চুক্তি- এফটিএ এর  উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিভিন্ন মহলে যে আশঙ্কা  তৈরি হয়েছে তা খণ্ডন করেছেন শ্রী জয়শঙ্কর। তিনি বলেন, আমেরিকার সঙ্গে এফটিএ নিয়ে ভারতের আলাপ আলোচনা চলছে।   জোটনিরপেক্ষ নীতির সঙ্গে  সামঞ্জস্য রেখে বিশ্বে  নিজের  অবস্থানকে শক্তিশালী করতে ভারত বদ্ধপরিকর বলে তিনি জানান ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।