December 22, 2025 1:07 PM

printer

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আজ এই চুক্তির কথা ঘোষণা করেছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ফোনে কথা বলেছেন শ্রী মোদী। দুই দেশের তরফে এই বাণিজ্য চুক্তিকে উচ্চাকাঙ্খী এবং পারস্পরিক লাভজনক বলে ব্যাখ্যা করা হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তখন থেকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। মাত্র ন’মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ায় দুই দেশের নেতৃত্ব পরস্পরের প্রসংশা করেছেন।

এই চুক্তির ফলে ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। বাড়বে ব্যবসার পরিসর, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা। দুই দেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যগী,  বিনিয়োগকারী ও তরুণ প্রজন্ম এই চুক্তির ফলে উপকৃত হবেন।

ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।