May 1, 2026 7:26 PM

printer

ভারত ও তাঞ্জানিয়ার মধ্যে দুদিনের যৌথ বাণিজ্য কমিটির পঞ্চম অধিবেশন আজ তাঞ্জানিয়ায় শেষ হয়েছে।

ভারত ও তাঞ্জানিয়ার মধ্যে দুদিনের যৌথ বাণিজ্য কমিটির পঞ্চম অধিবেশন আজ তাঞ্জানিয়ায় শেষ হয়েছে। দুটি দেশ  দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ অর্থনৈতিক সহযোগিতা আরো শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে এবারের অধিবেশনে ২০১৭ সালের আগস্ট মাসে নতুন দিল্লিতে অনুষ্ঠিত শেষ অধিবেশনের অগ্রগতির পর্যালোচনা করা হয়। উল্লেখ্য ২০২৫-২৬ অর্থবছরে দুটি দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ নয় বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।  দুটি দেশের মধ্যে গঠিত যৌথ বাণিজ্য কমিটি  বিনিয়োগকে ত্বরান্বিত করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানানো হয়েছে। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে স্থানীয় মুদ্রায় বাণিজ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য আয়ুশ শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের উপর এবারের অধিবেশনে বিশেষ আলোচনা হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।