January 12, 2026 11:48 PM

printer

ভারত ও জার্মানি , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলার ফ্রেডরিখ মার্জ এর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে তাদের কৌশলগত অনশিদারিত্বের সম্পর্ক আরও উন্নত করেছে।  

ভারত ও জার্মানি , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলার ফ্রেডরিখ মার্জ এর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে তাদের কৌশলগত অনশিদারিত্বের সম্পর্ক আরও উন্নত করেছে। গুজরাটের গান্ধীনগরে আজ এই  বৈঠকে  ভারত, জার্মানি সামরিক কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে  অগ্রগতিও খতিয়ে দেখা হয়।

চ্যান্সেলার মার্জের এই প্রথম ভারত সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ভারত ও জার্মানি , ১৯ টি প্রধান সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের পাশাপাশি ৮ টি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এর মধ্যে আছে  প্রতিরক্ষা ও শিল্প ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারনের জন্যে যৌথ ইচ্ছাপত্র ঘোষণা  বা Joint Declaration of Intent। এ  ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে একটি Chief Executive Officers’ Forum গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।

বিদেশ সচিব বিক্রম মিশ্রি এক সাংবাদিক সম্মেলনে বলেন, জার্মান চ্যান্সেলরের ভারত সফর , দু দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, দক্ষতা ও জন সংযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহযোগিতার পথ প্রশস্ত করেছে।

জার্মানির মধ্যে দিয়ে ভারতীয় পাসপোর্ট ধারীদের ভিসা মুক্ত যাতায়াতের কথা ও ঘোষণা করা হয়েছে। এছাড়া ভারতে স্বাস্থ্য ক্ষেত্রে পেশাদারদের নিয়োগের জন্যে একটি নতুন রূপরেখাও প্রনয়ন করা হবে।  

উল্লেখ্য, পুনরনবিকরন যোগ্য শক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শহরাঞ্চলীয় পরিকাঠাম গড়ে তোলার লক্ষ্যে পরিবেশবান্ধব ও সুস্থায়ি উন্নয়নমূলক অনশিদ্বারিত্বের আওতায় ১২৪ কোটি ইয়োরো দেওয়ার কথা ঘোষণা করেছে জার্মানি।

উভয় নেতা মহাত্মাজির বাসভবন, আমেদাবাদে ঐতিহাসিক সবরমতী আশ্রমে গান্ধীজীর বাসভবন হৃদয়কুঞ্জ পরিদর্শন করে মহাত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং চরকা কাটেন।

সবরমতী নদীর কাছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবেও অংশ নেন তারা ।

তিনদিনের এই ঘুড়ি উৎসবের বিশেষ আকর্ষণ হলো – আগামীকাল ১৩-ই জানুয়ারী রাতে ঘুড়ি ওড়ানো।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।