ভারত ও চীনের বরিষ্ঠ আধিকারিকরা বেজিং এ নতুন এক প্রস্থ বৈঠক করেছেন।এই বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে ফল মত প্রকাশ করেছেন তারা। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক পূর্ব এশিয়া ডিভিশনের যুগ্ম সচিব সুজিত ঘোষ গতকাল দুদিনের বেজিং সফর শেষ করেছেন। এই সফরে শ্রী ঘোষ উপ বিদেশ মন্ত্রী সান ওয়েডং এর সঙ্গে বৈঠক করেন। বিদেশ মন্ত্রকের এশিয়া বিষয়ক দপ্তরের মহানির্দেশকের সঙ্গেও মত বিনিময় করেন শ্রী ঘোষ। দুই পক্ষ পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছে।
Site Admin | December 13, 2025 11:45 AM
ভারত ও চীনের বরিষ্ঠ আধিকারিকরা বেজিং এ নতুন এক প্রস্থ বৈঠক করেছেন