November 25, 2025 11:58 AM

printer

ভারত ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বস্ত্রশিল্প ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন

ভারত ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বস্ত্রশিল্প ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। বস্ত্র মন্ত্রক জানিয়েছে,  আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নতুনদিল্লিতে বস্ত্র মন্ত্রকের বাণিজ্য উপদেষ্টা এ. বিপিন মেননের সঙ্গে দেখা করেছেন। আফগান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সেদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মহানির্দেশক শফিউল্লাহ আজম। বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে আফগান তুলা চাষীদের জন্য প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, স্থানান্তর, ভিসা সুবিধা এবং দুই দেশের শিল্প সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ।
দুই দেশের মধ্যে বস্ত্র বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র সরবরাহকারী দেশ। গত বছর সেদেশে ভারতের রপ্তানি ৬৮.৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ২০২৪ সালে আফগানিস্তান সারা বিশ্ব থেকে ৭৪২ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের বস্ত্র ও পোশাক আমদানি করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।