September 10, 2025 9:42 PM

printer

ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদ বিরোধী যৌথ কর্মীগোষ্ঠীর ১৫ তম বৈঠক গতকাল ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।

ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদ বিরোধী যৌথ কর্মীগোষ্ঠীর ১৫ তম বৈঠক গতকাল ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেন বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি কেডি দেওয়াল এবং ইউরোপীয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি বিভাগের ডিরেক্টর মাসিয়েজ স্টাডেজেক।

এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই পক্ষই পহেলগাঁতে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে। হামলায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের তরফে। সীমান্ত পার সন্ত্রাস-সহ যেকোনও রকম সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে এই বৈঠকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উপর জোর দিয়েছে উভয় পক্ষ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।