September 21, 2025 10:02 PM

printer

ভারত আন্তর্জাতিক ধান সম্মেলন-বিআইআরসি ২০২৫, ৩০ এবং ৩১ অক্টোবর নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে

ভারত আন্তর্জাতিক ধান সম্মেলন-বিআইআরসি ২০২৫, ৩০ এবং ৩১ অক্টোবর নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। ধানকে কেন্দ্র করে এটি বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান যেখানে  কৃষক, ক্রেতা এবং অংশীদাররা অংশগ্রহণ করবেন। একটি ভিডিও বার্তায়, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কৃষিকে ভারতীয় সভ্যতার প্রাণ হিসেবে বর্ণনা করে বলেছেন ধান দেশের কৃষকদের গর্ব। তিনি বলেছেন যে এই সম্মেলন  দেশের সমৃদ্ধ ধানের বৈচিত্র্য, গুণমান এবং ব্যবসা-বাণিজ্যের মধ্যে সংযোগের প্রতীক ।  এই অনুষ্ঠানটি আগামী ৫ বছরে কৃষি ও কৃষি-ভিত্তিক রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্যকে ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন যে দেশের কৃষকদের কল্যাণ বাণিজ্য আলোচনার প্রাথমিক লক্ষ্য এবং সরকার কখনই কৃষকদের স্বার্থের সাথে আপস করবে না।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।