September 19, 2025 1:14 PM

printer

ভারতে  মৎস্য বন্দরের পরিকাঠামো শক্তিশালী করার জন্য FAO-এ প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে

মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের অধীনস্থ মৎস্য বিভাগ এবং রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, FAO, ভারতে বিশ্বমানের মৎস্য বন্দর বা ব্লু পোর্ট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।

ভারতে  মৎস্য বন্দরের পরিকাঠামো শক্তিশালী করার জন্য FAO-এ প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে। দিউর ভানাকবারা, পুদুচেরির করাইকাল এবং গুজরাটের জাখাউ বন্দরে প্রায় তিনশো সত্তর কোটি টাকা বিনিয়োগের অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের সচিব, ডঃ অভিলাক্ষ লিখি।

বৈঠকে, জাতীয় খাদ্য ও পুষ্টি সুরক্ষা জোরদার করার জন্য পরিবেশগতভাবে স্বাস্থ্যকর, অর্থনৈতিকভাবে কার্যকর মৎস্য ব্যবস্থাপনায় সরকারের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন তিনি। মৎস্য বন্দরগুলিতে দক্ষতা এবং পরিষেবার মান বৃদ্ধিতে ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মতো উন্নত প্রযুক্তির ভূমিকার প্রসংশা করেছেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।