November 17, 2025 1:02 PM

printer

ভারতের রাষ্ট্রায়ত্ত্ব পেট্রোলিয়াম কোম্পানীগুলি আগামী এক বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২২ লক্ষ টন এল পি জি আমদানি করার চুক্তি করেছে

ভারতের রাষ্ট্রায়ত্ত্ব পেট্রোলিয়াম কোম্পানীগুলি আগামী এক বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২২ লক্ষ টন লিক্যুইড পেট্রোলিয়াম গ্যাস – এল পি জি আমদানি করার চুক্তি করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, দেশের নাগরিকদের কাছে সুলভ মূল্যে এবং নিরাপদে গ্যাস সরবরাহের লক্ষ্যে সরকার একাধিক উৎস নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে। তিনি জানান,ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধিদল গত কয়েক মাস ধরে গ্যাস আমদানির বিষয়ে মার্কিন কোম্পানীগুলির সঙ্গে আলোচনা করে। শ্রী পুরী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানীগুলি, বিশ্বের সমস্ত দেশের তুলনায় সবচেয়ে কম দামে দেশের নাগরিকদের কাছে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে। উজ্জ্বলা যোজনার অধীনে দেশে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান। মহিলাদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার গত বছর ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।