ভারতের বাণিজ্য ঘাটতি নভেম্বরে কমে ২হাজার ৪ শো ৫৩ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।সোনার, তেল ও কয়লার আমদানি কমে যাওয়ায় এই ঘাটতি হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক।
প্রাথমিক তথ্য অনুযায়ী,নভেম্বরে পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৩হাজার ৮শো কোটি মার্কিন ডলারের অধিক, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৪শতাংশ বেশি।
অন্যদিকে, পণ্য আমদানি সামান্য কমে হয়েছে ৬ হাজার ২শো কোটি ৬৬ লক্ষ মার্কিন ডলার, যা প্রায় দুই শতাংশ কম। ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রনিক্স, রত্ন ও গয়না, ওষুধএবং পেট্রোলিয়াম পণ্যের শক্তিশালী চাহিদা, রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানানো হয়েছে।
এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভারতের মোট রপ্তানি হয়েছে ৫৬ হাজার ২শো কোটি মার্কিন ডলারের বেশী। এই ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪/৩ শতাংশ।