ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আজ বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে।
IMD জানিয়েছে, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ঘন কুয়াশা থাকবে।
এছাড়া কর্ণাটক এবং তেলেঙ্গানায় শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস দিয়েছে IMD ।