May 17, 2026 9:53 PM

printer

ভারতের আবহাওয়া দপ্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।

ভারতের আবহাওয়া  দপ্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। বিহার, ছত্তিসগড়, ঝাড়খন্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তরপূর্বের রাজ্যগুলিতে আগামী দুদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে বলে পূবাভাস দেওয়া হয়েছে। 

IMD জানিয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এদিকে, মধ্যপ্রদেশে প্রবল তাপপ্রবাহ চলেছে।  রাজ্যের ১৫ টি শহরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।