November 26, 2025 9:47 PM

printer

ভারতের অভিন্ন আধার পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ UIDAI, আধার তথ্য আরো নির্ভুল রাখতে দেশব্যাপী উদ্যোগের অঙ্গ হিসেবে দু কোটির বেশী মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে

ভারতের অভিন্ন আধার পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ UIDAI, আধার তথ্য আরো নির্ভুল রাখতে দেশব্যাপী উদ্যোগের অঙ্গ হিসেবে দু কোটির বেশী মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য  মিলেছে। এখনো পর্যন্ত কখনোই কোনো একজনের আধার নম্বর, অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। ‘

পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে তাঁর বিস্তারিত বিবরণ যাতে পোর্টালে আপলোড করা হয়, তাও সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রক।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।