December 27, 2025 6:48 PM

printer

ভারতের অন্যতম বৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড, আইআইএল জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ‘অভয়র‍্যাব’-এর নকল ডোজ সংক্রান্ত অস্ট্রেলীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি প্রত্যাখ্যান করেছে।

ভারতের অন্যতম বৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড, আইআইএল জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ‘অভয়র‍্যাব’-এর নকল ডোজ সংক্রান্ত অস্ট্রেলীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি প্রত্যাখ্যান করেছে।  ২০২৩ এর নভেম্বর থেকে ভ্যাকসিনের নকল ব্যাচ বাজারে প্রচলন সম্পর্কে অস্ট্রেলিয়ার টেকনিক্যাল অ্যাডভাইজরি কর্তৃপক্ষের  জারি করা সতর্কতার বিরোধিতা করে একটি বিবৃতি দিয়েছে আইআইএল । জনসাধারণ এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের আশ্বস্ত করে আইআইএল জোর দিয়ে বলেছে, দেশে উৎপাদিত ভ্যাকসিনের প্রতিটি ব্যাচ বিক্রি বা প্রয়োগের জন্য বাজারে ছাড়ার আগে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি নিয়মিত পরীক্ষা করে এবং তাদের অনুমোদনের ভিত্তিতেই তার বিক্রি হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।