ট্রেন ভাড়ার নতুন কাঠামো প্রকাশ করেছে ভারতীয় রেল। আগামী ২৬ শে ডিসেম্বর থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে। সাধারণ শ্রেণীতে ২১৫ কিমি পর্যন্ত ভাড়া অপরিবর্তিত থাকছে। এর পর প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়বে। মেল, এক্সপ্রেস, এসি এবং নন এসির ভাড়া প্রতি কিলোমিটারে বাড়বে ২ পয়সা করে। শহরতলী এবং মাসিক সিজন টিকিটের ভাড়া অপরিবর্তিত থাকছে। এর ফলে চলতি বছরে রেলের ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে বলে আশা করা হচ্ছে।
Site Admin | December 21, 2025 9:42 PM
ভারতীয় রেল তাদের নতুন ভাড়া কাঠামো প্রকাশ করেছে, যা এই মাসের ২৬ তারিখ থেকে কার্যকর হবে