January 19, 2026 3:24 PM

printer

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই বছরের একাদশ অজন্তা-ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ ‘পদ্মপাণি পুরস্কার’-এর জন্য প্রবীণ সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার নাম ঘোষণা করা হয়েছে

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই বছরের একাদশ অজন্তা-ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ ‘পদ্মপাণি পুরস্কার’-এর জন্য প্রবীণ সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার নাম ঘোষণা করা হয়েছে। একাদশ অজন্তা-ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৮শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত ছত্রপতি সম্ভাজিনগরের মহাত্মা গান্ধী মিশনে চলবে। কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারের সংস্কৃতি বিষয়ক বিভাগের সহায়তায় এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) ও মহারাষ্ট্র সরকারের ফিল্ম, স্টেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উপস্থাপনায় অজন্তা-ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।