ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল পর্যন্ত দিল্লি, হরিয়ানা.চন্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার ও ওড়িশায় ঘণ কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ,হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে আগামী তিনদিন শৈত্যপ্রবাহ চলবে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী দু দিন ঘণ কুয়াশা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে আগামী আট তারিখ পর্যন্ত কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলবে। দু দিনে উত্তর পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।আগামী চারদিনে মধ্যভারতের তাপমাত্রাও নামবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
Site Admin | January 4, 2026 10:16 AM
ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল পর্যন্ত দিল্লি, হরিয়ানা.চন্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার ও ওড়িশায় ঘণ কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে।