ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনায় কারচুপি হয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকের জারি করা এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত বিধি ও নিয়ম মেনেই গণনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, অসত্য বলে জানিয়েছে কমিশন।
পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে সঙ্গে ধস্তাধস্তির যে অভিযোগ সামনে এসেছে, সেটিকেও ‘কল্পনাপ্রসূত’ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।