ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত চার উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে। ভারত টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩০০ রান তোলে। ড্যারেল মিচেল ৮৪, হেনরি নিকলস্ ৬২, ডেভন কনওয়ে ৫৬ রান করেন। ভারতের মহম্মদ সিরাজ , হর্ষিত রানা , প্রসিধ কৃষ্ণা দুটি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব একটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। বিরাট কোহলি ৯৩, অধিনায়ক শুভমন গিল ৫৬, শ্রেয়স আইয়ার ৪৯ রান করেন। কে এল রাহুল ২৯ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন চারটি, আদিত্য অশোক ও ক্রিস্টান ক্লার্ক একটি করে উইকেট নিয়েছেন।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার রাজকোটে অনুষ্ঠিত হবে।