ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জয়ের বোলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাওয়ার অভিযোগ রয়েছে। সেদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি আজেকজান্দ্রে দে মোরেশ জানিয়েছেন, এটি এই মামলার চূড়ান্ত রায় এবং এক্ষেত্রে আর কোনো আবেদন গ্রাহ্য হবে না। রাজধানী ব্রাসিলিয়া ফেডরেল পুলিশ কারাগারে বোলসোনারো কারাদন্ডের সময়কাল অতিবাহিত করবেন। আদালত আরও জানিয়েছেন, ২০১৮-য় বোলসোনারো রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু ২০২২-এর নির্বাচনে পরাজয়ের পরেও তিনি জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন। আদালত এই ষড়যন্ত্রের পেছনে সেদেশের প্রাক্তন অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জেন অগাস্টো হেলেনো এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জেন পাওলো সর্গিও নুগিয়েরা দে অলিভিয়েরাকেও অভিযুক্ত করেছে।
Site Admin | November 26, 2025 9:46 AM
ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জয়ের বোলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।