ব্রহ্মোস অ্যারোস্পেস ২০২৫-২৬ অর্থবর্ষে ৫,২০০ কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে অনন্য রেকর্ড গড়েছে বলে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO জানিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে DRDO বলেছে, লখনউয়ের নতুন কেন্দ্রে কাজ শুরু হওয়ার মাত্র এক বছরের মধ্যেই মিসাইলের প্রথম ব্যাচ তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে আরো বলা হয়েছে যে গত এক বছরে ব্রহ্মোস অ্যারোস্পেস ৪,০০০ কোটি টাকার দুটি বড় রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে।
News On AIR | April 30, 2026 7:27 PM
ব্রহ্মোস অ্যারোস্পেস ২০২৫-২৬ অর্থবর্ষে ৫,২০০ কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে অনন্য রেকর্ড গড়েছে বলে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO জানিয়েছে।