বেঙ্গালুরুতে আয়োজিত কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একাদশ ভারতীয় আঞ্চলিক সম্মেলনে গৃহিত একটি প্রস্তাবে বলা হয়েছে, সংসদ ও বিধানসভার অধিবেশনে স্বচ্ছতা বজায় রাখতে হবে। অধিবেশনগুলিকে দায়বদ্ধ ও গন্ডগোলমুক্ত করা দরকার। সম্মেলনের সমাপ্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা বলেন,এই সম্মেলনে বিভিন্ন পরিষদীয় সভার সেরা অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা হয়েছে।সেই সঙ্গে কী করে আলোচনা ও বিতর্কের মানোন্নয়ন করা যায় বিভিন্ন বক্তারা সেদিকেও দৃষ্টিপাত করেছেন।
Site Admin | September 13, 2025 9:40 PM
বেঙ্গালুরুতে আয়োজিত কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একাদশ ভারতীয় আঞ্চলিক সম্মেলনে গৃহিত একটি প্রস্তাবে বলা হয়েছে, সংসদ ও বিধানসভার অধিবেশনে স্বচ্ছতা বজায় রাখতে হবে।