April 30, 2026 7:31 PM

printer

বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় রাষ্ট্রপতি বলেনএই পবিত্র দিনটি ভগবান বুদ্ধের মর্ত্যে আগমনবোধিলাভ এবং মহাপরিনির্বাণের মতো যুগান্তকারী ঘটনার সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন যেবুদ্ধের করুণাঅহিংসাশান্তি এবং জ্ঞানের চিরন্তন বাণী সমগ্র মানবজাতিকে সঠিক পথের দিশা দেখিয়ে চলেছে। তিনি দেশবাসীকে বুদ্ধের আদর্শ নিজেদের জীবনে গ্রহণ এবং শান্তিপূর্ণঅন্তর্ভুক্তিমূলক ও ন্যায়বিচারপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।